এপ্রিল ১৮, ২০২৬

মৌসুমি ফল খেতে হয় – মৌসুমি রোগ সেরে যায় l


এ মৌসুমে লটকন হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ এক উৎকৃষ্ট মানের ফল l ভিটামিন সি ত্বক, দাঁত ও হাড় সুস্থ রাখে। লটকনে ভিটামিন সি বেশি থাকায় দিনে দুতিনটি লটকন ভিটামিন সি’র চাহিদা পূরণ করতে পারে। লটকনে আরও আছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম। যা দেহ গঠন ও কোষকলার সুস্থতায় কাজে লাগে। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

লটকনে কিছু পরিমাণে প্রোটিন ও ফ্যাট পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লটকনে ১.৪২ গ্রাম প্রোটিন ও ০.৪৫ গ্রাম ফ্যাট থাকে।
রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারী হচ্ছে আয়রন। প্রতি ১০০ গ্রাম লটকনে ৫.৩৪ মি.গ্রা আয়রন থাকে।

তবে লটকন বেশি পরিমানে খেলে ক্ষুধামন্দা দেখা দিতে পারে।