এপ্রিল ১৮, ২০২৬

আখাউড়ায় বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি, ৩৬টি গ্রাম প্লাবিত


ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।

বুধরাত (২১ আগস্ট) রাত থেকে পানি বেড়েই চলেছে। ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আখাউড়ার হাওড়া নদীর বাঁধের তিনটি অংশসহ সড়কের আট স্থান ভেঙে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দুই উপজেলার সাত ইউনিয়নের ৩৬ গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী আছে পাঁচ হাজার মানুষ।

সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। একপর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগরসহ অন্তত ৩৬ টির বেশি গ্রামে পানি ঢুকে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, দুর্গতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসন থেকে ত্রাণ বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গতদের মধ্যে দেওয়া হবে।