বৃষ্টিস্নাত কাপ্তাই
ছবিঃ ফারিয়া আফরোজ
কাপ্তাই লেক, বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র, এটি চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলায় অবস্থিত। এই লেকটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং বর্ষাকালে এর পরিবেশ আরো মনোরম হয়ে ওঠে। বৃষ্টির পানিতে লেকের জলস্তর বেড়ে যায় এবং চারপাশের সবুজ পাহাড় আর গাছপালা সতেজ হয়ে ওঠে। কাপ্তাই লেকের এই মনোমুগ্ধকর বৃষ্টিস্নাত দৃশ্য আপনার মন নিমিষেই সতেজ করে দিবে।
বৃষ্টির পানিতে কাপ্তাই লেকের এই পরিবেশটি হয়ে উঠে আরো সবুজ থেকে সবুজতর। লেকের চারপাশেটা ঘিরে পাহাড় আর বনে ভরে ওঠে নতুন সবুজ পাতায়। বৃষ্টির ফোঁটা গাছের পাতার ওপর পড়ে এক মনোরম সৌন্দর্য সৃষ্টি করে। এছাড়া, লেকের পানিতে পড়া বৃষ্টির ফোঁটা চির সুন্দর একটি মায়াবী দৃশ্যে সৃষ্টি করে। এই পরিবেশে এসে মুহূর্তে পালটে যেতে পারে আপনার চিন্তাধারা। সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা সুন্দর হতে পারে বৃষ্টিস্নাত কাপ্তাই তার একটা নির্দশন।
কাপ্তাই লেকের বৃষ্টিস্নাত পরিবেশ প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। যেকোনো প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারের জন্য এটি এক অসাধারণ স্থান। তাই, বর্ষাকালে কাপ্তাই লেক ভ্রমণ করতে ভুলবেন না, কারণ এই সময়ে এর সৌন্দর্য সবচেয়ে বেশি খোলামেলা ও মোহনীয় হয়ে ওঠে। চারদিকটা থাকে শীতল। ঠান্ডা হাওয়ায় মন মেজাজ হয়ে উঠে ফুরফুরে।

