এপ্রিল ১৮, ২০২৬

দ্রুত নগরায়ন পরিবর্তন আহবান বিশেশজ্ঞদের।


জাতিসংঘের মতে, জলবায়ু পরিবর্তন মানবতার মুখোমুখি একক বৃহত্তম স্বাস্থ্য হুমকি। আকাশ, বাতাস, জল, উদ্ভিদজগত, প্রাণিজগত সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। এগুলোর কোনোটিকে বাদ দিয়ে আমরা বাঁচতে পারব না।

বিশেষজ্ঞরা দ্রুত নগরায়নের মধ্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহ্য করতে সক্ষম স্থিতিস্থাপক শহর তৈরি করতে টেকসই নগর উন্নয়নের আহ্বান জানিয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬ জুলাই ২০২৪ থেকে শুরু হতে যাচ্ছে  দুই দিনব্যাপী “আরবান রেজিলিয়েন্স ফোরাম” এর প্রথম দিনে তারা এই বিবৃতি দেন। স্থানীয় সরকার বিভাগ, যুক্তরাজ্য সরকার এবং ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) দ্বারা ‘Livelihoods Improvement of Urban Poor Communities Project (LIUPCP)’-এর অংশ, এই সম্মেলন উদীয়মান চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করবে যার জন্য সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন।

মোঃ তাজুল ইসলাম, এমপি, স্থানীয় সরকার মন্ত্রী, ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরবান রেজিলিয়েন্স ফোরামে বক্তব্য রেখেছেন। স্থানীয় সরকার বিভাগ, যুক্তরাজ্য সরকার এবং ইউএনডিপি দ্বারা আয়োজিত ফোরামটি দ্রুত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে টেকসই নগর উন্নয়নের উপর দৃষ্টি আকর্ষণ করছেন।