ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদল।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতা–কর্মীরা ‘ভোট চোর’ স্লোগান দিয়ে বিক্ষোভ করে। তারা অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত আটটার দিকে ছাত্রদলের ভিপি (সহসভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান কিছু নেতা–কর্মীকে সঙ্গে নিয়ে কেন্দ্রের সামনে আসেন। তখন হঠাৎ এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়। এরপর ছাত্রদল কর্মীরা হইচই শুরু করে এবং স্লোগান দিতে থাকে।
অন্যদিকে, একই কেন্দ্রের সামনে অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা ‘মব’ সৃষ্টি করে গোলমালের চেষ্টা করেছেন। পুরো ঘটনার সময় পুলিশের কোনো কার্যকর উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

