এপ্রিল ১৮, ২০২৬

বন্যা নিয়ে আন্ত:দেশীয় রাজনীতি পরিহার করার আহবান।


নাগরিক ঐক্য ইতিমধ্যে ফেনী জেলায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং আগামী রবিবার ফটিকছড়ি ও খাগড়াছড়ি এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার নাগরিক ঐক্য এক সভায় এই ক্কথা জানান।সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী নুরুল আফছার মজুমদার স্বপন। চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব রফিকুল আলম ও অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ১৪টি জেলায় ঘটে যাওয়া বন্যা নিয়ে জনমনে এবং সামাজিক মাধ্যমে যে বিতর্ক উস্কে দেয়া হচ্ছে, তা নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাজকে বেগবান করতে ব্যাহত করবে। বক্তারা বলেন, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করা হচ্ছে, সেখানে তথ্য-উপাত্ত ছাড়া কাউকে দোষারোপ করা উচিত নয়। তবে আন্তর্জাতিক পানি বণ্টন নিয়ে বাংলাদেশের ন্যায্য দাবি কখনোই ছাড়বে না।

বক্তারা আরও বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হলে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। নাগরিক ঐক্য ইতিমধ্যে ফেনী জেলায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং আগামী রবিবার ফটিকছড়ি ও খাগড়াছড়ি এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।