এপ্রিল ১৮, ২০২৬

ফের লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা


২৪ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।২৪ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকালে প্রকাশিত আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে—বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।