ভারত থেকে বাংলাদেশে ঢুকছে পানি, তলিয়ে গেছে ফেনী-কুমিল্লা অঞ্চল
ভারত থেকে আসা পানির ঢলে এবং টানা ভারি বর্ষণে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা। এই উপজেলাগুলোর ঘর-বাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, আর বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় আরও দুর্ভোগ বাড়ছে।
ফেনীর বাসিন্দারা বলছেন, ১৯৮৮ সালের পর এমন ভয়াবহ বন্যা আর হয়নি। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপরে প্রবাহিত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আবহাওয়া অধিদপ্তর কুমিল্লার টেলিপ্রিন্টার অপারেটর ছৈয়দ আরিফুর রহমান জানান, গত তিন দিনে কুমিল্লায় ২৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এত বেশি বৃষ্টিপাত সাধারণত বন্যার কারণ নয়, তবে ভারত থেকে আসা উজানের পানি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।
আবহাওয়া অধিদপ্তর কুমিল্লার টেলিপ্রিন্টার অপারেটর ছৈয়দ আরিফুর রহমান জানান, কুমিল্লায় গত তিন দিনে ২৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যে অনুপাতে বৃষ্টিপাত হয়েছে তাতে এ ধরনের বন্যা হওয়ার কথা নয়। বাংলাদেশ লাগোয়া ভারতের ত্রিপুরাসহ আরও বেশ কয়েকটি রাজ্যে বন্যা হচ্ছে। ত্রিপুরার ডাম্বুর লেক এলাকায় গোমতীর উৎস মুখের গেট খুলে যাওয়ার খবর পেয়েছি। ভারত থেকে নেমে আসা উজানি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে

