এপ্রিল ১৮, ২০২৬

কানাডায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প 


কানাডায় ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে আঘাত হানলো রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। আশার কথা ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।
ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত