জুন ৩, ২০২৬

সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি


যমুনা নদী বেষ্টিত সিরাজগঞ্জ উপজেলার ৫ টি উপজেলা চর অঞ্চল এবং নিম্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার এখনো পর্যন্ত উন্নতির কোন খবর না পেলেও ভোর থেকে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যমুনার পানি কিছুটা কমলেও এখনও বিপৎসীমার উপরে রয়েছে। এদিকে জেলায় ৭৭ শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করে পাঠদান বন্ধ হয়ে গেছে।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রোজিনা আক্তার বলেন, বিদ্যালয় প্রাঙ্গন এবং ভবনের অভ্যন্তরে বন্যার পানি প্রবেশ করায় রোববার সকাল পর্যন্ত জেলায় মোট ৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এর মধ্যে ৬১টি প্রাথমিক এবং ১৬টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রণজিত কুমার বলেন, ‘ভারতের উজানে অতিরিক্ত বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে গত ২-৩ দিন ধরে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। প্রতিদিন ১৭-২৩ সেন্টিমিটার করে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।’

পানি উন্নয়ন বোর্ড ও বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, এ অঞ্চলে আরও দুই দিন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এর ফলে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।