এপ্রিল ১৮, ২০২৬

আবারো বানের পানিতে ভাসছে সিলেট অঞ্চলের মানুষ।


চলতি মৌসুমে তৃতীয়বারের মতো বন্যার পানিতে ভাসছে সিলেট অঞ্চলের মানুষ। মানবেতর জীবনযাপন করছেন প্রায় সাত লাখের বেশি মানুষ। বিশেষ করে, সিলেট অঞ্চলে তিন দিন আগে যে পানির ঢল নেমেছিল, এতে প্রায় দেড় হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং সিলেটের প্রায় ১২টি ওয়ার্ডের মানুষ পানিবন্দী অবস্থায় আছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল, ভারতের চেরাপুঞ্জি সহ বিভিন্ন জায়গা থেকে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত বাংলাদেশে প্রবেশ করেছে গত দু-দিন আগে। সিলেট অঞ্চলে গত দুই দিনে বৃষ্টিপাত হয়েছে ৩৯৪ মিলিমিটার। এতে সিলেটের অনেক এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। সরকারি ও বেসরকারি ত্রাণ কার্যক্রম শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

সিলেটের মানুষ জীবনযুদ্ধে টিকে থাকার চেষ্টা করছে। পানি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। স্থানীয় প্রশাসন ও জনগণ একসাথে কাজ করে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে, তবে আরও সহযোগিতা ও সচেতনতার প্রয়োজন রয়েছে।