এপ্রিল ১৮, ২০২৬

বৃষ্টি হচ্ছে দেশের প্রায় সকল স্থানে। রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা।এ সময় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামে—৫৫ মিলমিটার।আবহাওয়াবিদরা বলছেন টানা বৃষ্টির কারণে আগামী তিন দিন দেশের পার্বত্য এলাকাগুলোতে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং চট্টগ্রাম ও কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোতে ধসের আশঙ্কা থাকে বেশি।গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১৮২ মিলিমিটার। বৃষ্টির ফলে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রাও কমতে শুরু করেছে। এটা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । আগামী অন্তত তিন দিন টানা বৃষ্টি হতে পারে, এ সময় তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের এক কর্মকর্তা ।