এপ্রিল ১৮, ২০২৬

খাঘড়াছড়ি সাদেকের আটকে পরা পর্যটকরা বাড়ি ফিরছেন।


ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রে আটকা পড়া প্রায় পাঁচ শতাধিক পর্যটক ফিরে গেছেন। গতকাল (৩ জুলাই ২০২৪) সকাল থেকে বাঘাইহাট ও মাচালং এলাকায় পানি কমতে শুরু করায় পর্যটকরা খাগড়াছড়ি ফিরে যান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, বাঘাইছড়ি সদরসহ বাঘাইহাট-সাজেক সড়কের পানি কমতে শুরু করেছে। তিনি বলেন, “আমরা আশা করছি দুপুরের পর পানি কমে যাবে, তখন পর্যটকরা যাতায়াত করতে পারবেন।”

তিনি আরো জানান, সকাল থেকে বৃষ্টি কম থাকায় পানি কমে গেছে। ইতোমধ্যে পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।