এপ্রিল ১৮, ২০২৬

সুন্দরবন ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ জার্মানি চুক্তি সই


সুন্দরবন ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে মঙ্গলবার (০৯জুলাই২০২৪) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে পরিবেশ সচিব বলেন, সুন্দরবন ম্যানগ্রোভ এবং মেরিন প্রটেক্টেড অ্যারিয়া সোয়াচ অব নো গ্রাউন্ড ইন বাংলাদেশ প্রকল্প পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়ন করবে।

বাংলা‌দে‌শের প‌ক্ষে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং জার্মানির প‌ক্ষে ডয়েচে গেসেলশ্যাফ্ট ফর ইন্টারন্যাশনাল জুসামেনারবিটের (জিআইজেড) ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বুরকার্ড চুক্তিতে স্বাক্ষর করেন।

পরিবেশ সচিব বলেন, সুন্দরবন ম্যানগ্রোভস এবং সোয়াচ অব নো গ্রাউন্ড প্রকল্প পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়ন করবে।
তিনি বলেন, ‘প্রকল্পের লক্ষ্য হচ্ছে উপকূলীয় সম্প্রদায়ের মৎস্যজীবী, নারী ও যুবকদের অন্তর্ভুক্ত করে দায়িত্বশীল কর্তৃপক্ষ এবং অংশীজনদের মধ্যে সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে সমুদ্র সংরক্ষণকে শক্তিশালী করা।’

‌সোয়াচ অব নো গ্রাউন্ড ইন বাংলাদেশ প্রকল্পের লক্ষ্য হচ্ছে এমপিএ সংলগ্ন উপকূলীয় সম্প্রদায়ের জেলে, নারী ও যুবকদের অন্তর্ভুক্ত করে দায়িত্বশীল কর্তৃপক্ষ এবং স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের সমুদ্র সংরক্ষণকে শক্তিশালী করা।