২৪ ঘণ্টায় দেশের নদ-নদীর পানি কিছুটা কমেছে
দেশের অধিকাংশ নদ-নদীর পানি কমতে শুরু করায় উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সোমবার (৮ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
ব্রহ্মপুত্র নদের পানি সমতল হ্রাস পেলেও যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৪৮ ঘণ্টায় উভয় নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
তবে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
এ ছাড়া, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল কতিপয় পয়েন্টে স্বল্পমেয়াদে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় পদ্মা নদী গোয়ালন্দ পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং আগামী ৭২ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

