এপ্রিল ১৮, ২০২৬

ফেনীর বন্যা পরিস্থিতির উদ্ধার কাজে গ্রিন নিউজ টিম ও বারোমাসি সংগঠন


দেশের চলমান দুর্যোগের মধ্যে ফেনী জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়ার প্রায় ৯৫ শতাংশ এলাকা পানির নিচে চলে গেছে। বন্যার কারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর ফলে ফেনী জেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে, গ্রিন নিউজ টিমের সম্পাদক নুরুল আফসার মজুমদার স্বপন এবং বারোমাসি সামাজিক সংগঠনের উদ্ধারকর্মীরা ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে নেমেছেন। বন্যাকবলিত এলাকার জনগণকে সহায়তা এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এমন পরিস্থিতিতে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি তার ফেইসবুক বার্তায় জানিয়েছেন-আমরা লেমুয়া পর্যন্ত এসে আটকে গেছি, চট্টগ্রাম থেকে কোনো টিম ফেনীতে ডুকতে পারছে না। ইন্টারনেট কানেকশন খুবই দুর্বল। ফোনের চার্জও কম, জানি না কতক্ষণ এভাবে স্টে করতে পারি। পানির স্রোত ক্রমশ বাড়ছে।
ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে প্রচুর স্রোত।
লেমুয়ার আশেপাশে যারা আছেন, পাশ্ববর্তী এলাকাগুলোর মানুষজনকে রেসকিউ করুন।