এপ্রিল ১৮, ২০২৬

বাঘাইছড়িতে পানিবন্দি ৯ হাজার মানুষ, আশ্রয়কেন্দ্রে দেড় হাজার


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চলমান বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে অনেক বাড়িঘর। বুধবার (২১ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যেতে শুরু করেছে, যা এখনও চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারোবিন্দু এলাকায় একটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে পৌর এলাকায় পানি প্রবেশ করেছে।

এই অবস্থায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৯ হাজার মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলগুলো।