এপ্রিল ১৮, ২০২৬

রাসেল ভাইপার হত্যা না করার নির্দেশ আছে


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণে এই সাপের নামে অন্য প্রজাতির সাপও পিটিয়ে মারা হচ্ছে।
রাসেল ভাইপারকে হত্যা না করে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল বা নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে অনুরোধ করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।তারা আরো জানিয়েছেন রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক নয়, বাড়াতে হবে সাবধানতা ও সচেতনতা। দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে।

সাপটি সাধারণত নীচুভূমির ঘাসবন, ঝোঁপজঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে। রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সাথে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম।